ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দলকে ঢুকতে দিচ্ছে না চীন

০৬ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনার উৎস অনুসন্ধানে চীনে ঢুকতে দেয়া হচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলকে। এ ঘটনায় খুবই হতাশা ব্যক্ত করেছেন ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্য দ্য গার্ডিয়ান।

এ নিয়ে চীন বলছে, ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের সদস্যদের ভিসা এখনও অনুমোদন পায়নি। তাই তারা সে দেশে প্রবেশ করতে পারছেন না।

তবে চীনের উহানে যাওয়ার উদ্দেশে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের কয়েকজন সদস্য ইতিমধ্যে তাদের যাত্রা শুরু করে দিয়েছেন।

ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলকে চীনে ঢুকতে না দেয়ার ঘটনায় সংস্থাটির মহাপরিচালক হতাশা ব্যক্ত করেছেন। একই সাথে তিনি চীনকে ডব্লিউএইচওর দলটিকে সে দেশে ঢোকার অনুমতি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

করোনা উৎস/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *