০৬ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের রাজস্থানে মঙ্গলবার রাতে বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাজ্যের সুরাটগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে এ তথ্য জানানো হয়। টুইটে বলা হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। বিধ্বস্ত বিমানটির পাইলট সৌভাগ্যক্রমে বেঁচে যান। খবর: এনডিটিভির।
তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। এরই মধ্যে বিশদ তদন্ত শুরু হয়েছে।
টুইটে আরও জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ভারত/এসকেএম
















Leave a Reply