তুষারপাতে সেনাসদস্যের মৃত্যু

০৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে ভয়াবহ তুষারপাতে এক সেনাসদস্যসহ অন্তত দুই জন মারা গেছেন। বুধবার ভারতশাসিত কাশ্মীরে এ প্রাণহানির ঘটনা ঘটে।

অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট ভারী তুষারপাতে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর: আনাদোলুর।

কাশ্মীরের শ্রীনগরে ঘরের চালে বরফের স্তূপ জমে তা ভেঙে পড়লে এইচসি মুরমু নামে আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হন।

এ ছাড়া কাশ্মীরে কুপওয়ারা জেলায় ৭২ বছর বয়সী রানি বেগম নামে এক বৃদ্ধা বরফচাপা পড়ে মৃত্যুবরণ করেন।

ভারতের জম্মু ও কাশ্মীর প্রশাসন, অপ্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের হতে বারণ করেছে।

গত শনিবার রাত থেকে কাশ্মীরে ভয়াবহ তুষারপাত শুরু হয়। বরফচাপায় ৭০টিরও বেশি ঘরের চাল ভেঙে গেছে। এতে অনেকেই আহত হয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ নেই কয়েক দিন ধরে।

ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *