নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

০৮ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নিউজিল্যান্ডের কার্মাডাক দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর: সিনহুয়ার।

খবরে বলা হয়, ভূপৃষ্ঠের ২২২.৩ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৯.৪০৬৬ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ ও ১৭৮.৭৬১৭ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশে।

নিউজিল্যান্ড/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *