০৮ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। সম্প্রতি শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সুইজারল্যান্ডের একটি হাসপাতালে নেয়া হয়।
আপাতত ব্লাটার ভালো থাকলেও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
সেপ ব্লাটারের মেয়ে করিন্না ব্লাটার জানিয়েছেন, তার বাবার শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ব্লাটার।
২০১৫ সালে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে যেতে হয়েছিল তাকে।
২০১৬ সালে স্কিন ক্যানসারসহ বেশকিছু জটিল রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ৮৪ বছর বয়সী ব্লাটার।
সেপ ব্লাটার/এসকেএম















Leave a Reply