২১ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ফেব্রুয়ারিতে করোনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে ক্রিকেটারদের দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বিসিবি। যদি সরকারিভাবে আনা টিকা ক্রিকেটাররা না পান, তাহলে ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য টিকা কিনবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা বিসিবি। সেই প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে নিশ্চিত করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে শেষে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি টিকা নিয়ে বিসিবির ভাবনা জানান। যত দ্রুত সম্ভব টিকা দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করাসহ দেশের ক্রিকেট কার্যক্রম স্বাভাবিক করতে চান তারা।
এ বিষয়ে বিসিবি সভাপতি জানান, সরকারের পক্ষ থেকে যে ৫০ লক্ষ আছে সেটি তো থাকবেই। এছাড়া প্রাইভেট আরও কিছু ভ্যাকসিন আনবো। ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে। তবে সরকারিভাবে আনা টিকায় খেলোয়াড়দের অগ্রাধিকার থাকবে বলে শুনেছি। যদি সেটি হয় তাহলে খুবই ভালো হবে।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply