সোমালিয়ায় ইউপিডিএফ’র অভিযান

২৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সোমালিয়ায় উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেসের (ইউপিডিএফ) অভিযানে কমপক্ষে আল-শাবাবের ১৮৯ সদস্য নিহত হয়েছে।

সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৯৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রাম সিগালেতে উগান্ডার সামরিক বাহিনী ওই অভিযান চালায়। খবর: আনাদোলুর।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ল্যাফটেনেন্ট কর্নেল ডিও আকিকি জানান, আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়ার (এএমআইএসওএম) আওতায় ইউপিডিএফের একটি কন্টিজেন্ট অভিযান চালিয়ে আল-শাবাবের ওই সদস্যদের একদিনে হত্যা করে।

ইউপিডিএফ গত ১০ বছর ধরে সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে কাজ করছে। এ পর্যন্ত তাদের ২০ জন সদস্য প্রাণ হারিয়েছেন সোমালিয়ায়।

সোমালিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *