বিষ চিঠি দিয়ে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা

৩০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বিষ মাখানো চিঠি পাঠিয়ে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কেইস সইদকে হত্যার চেষ্টা করা হয়েছে। যে কর্মী চিঠিটি খুলেছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

দেশটির রাষ্ট্রপতির দফতর থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয় গত ২৫ জানুয়ারি চিঠিটি আসে। তবে এখনও মেলেনি প্রেরকের পরিচয়। 

নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের উদ্দেশে লেখা চিঠিটি তার শীর্ষ সহযোগীর ডেস্কে পাঠানও হয়। চিঠিটি খুলে ওই নারী কর্মী দেখেন, তাতে কিছুই লেখা নেই। বরং অসুস্থ বোধ করতে থাকেন তিনি। মাথার যন্ত্রণা শুরু হয়। চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না। শরীর নিস্তেজ হয়ে যায়। তিউনিশিয়ার সেনা হাসপাতালে চিকিৎসা চলছে ওই সহযোগীর।

২০১৯ সালে ভোটে জিতে ক্ষমতায় আসেন সইদ। এই ঘটনার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন। তার দফতরের তরফে জানানো হয়েছে, শুরুতে খবরটি গোপন রাখা হয়েছিল, যাতে জনমানসে আতঙ্ক না ছড়ায়।

তিউনিশিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *