৩১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের উত্তর প্রদেশের মরাদাবাদে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।
শনিবার সকালে ভারতের মরাদাবদের কুন্দরকি থানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
খবরে জানা যায়, একটি মিনিবাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আরও একটি গাড়ি ওই দুইটি গাড়িকে ধাক্কা মারে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এরই মধ্যে এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply