সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি

১১ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন সাকিব আল হাসান। আবেদনে সাড়া দিয়ে ছুটি মঞ্জুর করেছে বিসিবি।

সাকিবের এ ছুটি মঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। 

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে তিনি বলেন, নিউজিল্যান্ড সফরে যাচ্ছে না সাকিব। সে পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে । আমরা বোর্ড সভাপতির সাথে আলাপ করে তাকে ছুটি দিয়ে দিয়েছি।

সাকিব যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তখন টিম বাংলাদেশ অবস্থান করবে নিউজিল্যান্ডে। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলতে চলতি মাসের ২৩ তারিখে দেশ ছাড়ছে ৩৫ সদস্যের বাংলাদেশ দল। 

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *