আতশবাজি কারখানায় বিস্ফোরণে ব্যাপক হতাহত

১২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের তামিলনাডুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। দুর্ঘটনার শিকার কারখানা চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ওই সময় কারখানাটিতে আতশবাজি তৈরির জন্য কিছু রাসায়নিক মিশ্রিত করা হচ্ছিল। বারুদসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ কারখানায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী নিহতদের পরিবারকে তিন লাখ ও আহতদের এক লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন। 

অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দেয়া হয়।

বিস্ফোরণ/এসকেএম  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *