১৭ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বুধবার বেলা ৩ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি র্দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। স্ত্রী, ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও নেতাকর্মী রেখে গেছেন তিনি।
বুধবার বাদ এশা চকবাজার জামে মসজিদে মরুহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
আবুল হাসনাত/এসকেএম
















Leave a Reply