অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

৩০ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করা করোনা ভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এরইমধ্যে অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১০০ মিলিয়ন ডোজ টিকা অর্ডার করেছে যুক্তরাজ্য সরকার।

বিবিসির এক অনলাইনে প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।

বিবিসি জানায়, এটি যুক্তরাজ্যের টিকাদান প্রচারে ব্যাপক প্রসার ঘটাবে, যা জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। এছাড়া, ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

আশা করা হচ্ছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি, টিকা দেয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে ব্যবহার হবে। কারণ এটির উৎপাদন সহজ এবং বিক্রয় মূল্যও অনেক কম হবে।

এর আগে, ডিসেম্বরের শুরুতেই ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেয় যুক্তরাজ্য। ফলে দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অনুমোদন পেল।

যুক্তরাজ্য/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *