অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৭ নম্বর সেক্টরের পাচভাগের টেক এলাকা থেকে হৃদয় মিয়া নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পূর্বাচলের ৭ নম্বর সেক্টর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ২১ বছর বয়সী হৃদয় উপজেলার ভোলাব ইউনিয়নের টাওরা এলাকার টুকু মিয়ার ছেলে। সে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাতো।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, শুক্রবার সকালে পূর্বাচলের ৭ নম্বর সেক্টর এলাকায় গলাকাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে। পরে নিহতের ছবি ফেসবুকে প্রকাশ করলে দুপুরে তার পরিবার ছবি দেখে পরিচয় শনাক্ত করে।

পুশিল ধারণা করছে, বৃহস্পতিবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে।

নিহতের পিতা টুকু মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হৃদয় অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ফেসবুকের মাধ্যমে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানও হয়েছে।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *