অভিনেতা রনিকে কেবিনে নেয়া হয়েছে

বিনোদন ডেস্ক: গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

একই ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি জিল্লুর রহমানের শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরেরা জানান।

সামন্ত লাল সেন বলেন, আবু হেনা রনিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।

এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়। তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

আবু হেনা রনি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *