অভিনেত্রী সামান্থার বিরুদ্ধে মামলা

১৭ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থার বিরুদ্ধে মামলা হয়েছে। আল্লু অর্জুনের ‘পুষ্প’ ছবিতে ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে অভিনয় করে মামলায় জড়ালেন তিনি।

গানটির কথায় পুরুষদের লম্পট হিসাবে উপস্থাপন করার জন্য এ মামলাটি করা হয়। অন্ধ্র প্রদেশের আদালতে এ গানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে একটি পুরুষ সমিতি। খবর: টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করা হয়েছে। তবে আদালত এখনও মামলাটি নিষ্পত্তি করেনি।

গানটিতে সামান্থার সাথে নাচেন আল্লু অর্জুনও। বিতর্কিত এই গানটি কম্পোজ করেন দেবী শ্রী প্রসাদ এবং লেখেন বিবেকা ও চন্দ্রবোস। গানে কোরিওগ্রাফি করেছেন গনেশ আচার্য।

একাধিক ভাষায় গানটি মুক্তি পেয়েছে। আর এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার। কিন্তু মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ে ছবিটি।

সামান্থা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *