২৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য উমামা বেগম কনককে নিহত হয়েছেন। তার বয়েস হয়েছিল ৪৫ বছর।

উমামা বেগম কনকের নিথর দেহ। ছবি: শাহ হামজা, আর্ট নিউজ
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। কনক রাজধানীর পল্লবী ডিওএইচএস-এর ৪ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর রোডে ৭৩/৭৫ নম্বর অ্যাপার্টমেন্টের ডি/৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন।
জানা গেছে, কনকের স্বামী ওমর ফারুক বটি দিয়ে কুঁপিয়ে তাকে হত্যা করেছে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী উমামা বেগম কনককে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা পূর্নবাসন সংস্হার সাধারণ সম্পাদক মেহের নিগার হোসেন তন্ময় মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
ঘটনার পর পুলিশ নিহতের স্বামী ঘাতক ওমর ফারুককে গ্রেফতার করেছে। ৫১ বছর বয়েসি ঘাতক ওমর ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার ও বন্ধুরা।
উম্মে হাবিবা কনক ১৯৯১ সালে এসএসসি পাশ করেন। তিনি ‘সারা বাংলা ৯১’ নামক ফেসবুক গ্রুপে সক্রিয় ছিলেন। তার ব্যাচ মেট ও বন্ধু প্রবাসী সঙ্গীত শিল্পী শাহ হামজা আর্ট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
শাহ হামজা বলেন, কোন পাষণ্ড স্বামী যে তার স্ত্রীকে এভাবে মারেতে পারে তা ধারণাতেও ছিল না! ৬ ব্যাগ ‘ও’ নেগেটিভ রক্ত দেয়ার পরও তাকে বাঁচানো যায়নি।
তিনি বলেন, কনকের শিশু সন্তান ওয়াসিফ শুধু বলে ‘মা বেহেস্তে গিয়েছে’।
ময়না তদন্ত শেষে নিহত কনকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুন/এএমএম/টিটি
















Leave a Reply