আওয়ামী লীগের শান্তি সমাবেশে শুরু

নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতারা ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখবেন শান্তি সমাবেশে।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা আসছেন সমাবেশস্থলে।

আয়োজক সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, এই সমাবেশকে ঘিরে সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে। ঢাকাসহ সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী ৫ জেলার নেতাকর্মীরা আসছেন। এই সমাবেশে এযাবতকালের সবচেয়ে বড় গণজমায়েত হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে, শান্তি সমাবেশ উপলক্ষে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং সেখান থেকে গুলিস্তানের হল মার্কেট মোড় পর্যন্ত সমাবেশের জন্য রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। মসজিদ সংলগ্ন রাস্তার আরেক পাশ দিয়ে যান চলাচল করছে।

সমাবেশ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *