আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষ

১৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, মাদারীপুর): মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার পূব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চার জন। তাদেরকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুই জনের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানও হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূব এনায়েতনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে খাঁ ও কাজীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর মধ্যে গত ২৮ জুলাই কাজী গ্রুপের দুইজনকে কুপিয়ে জখম করেন খাঁ গ্রুপের লোকজন। কয়েকদিন পর খাঁ গ্রুপের একজনের পা বিচ্ছিন্ন করে নিয়ে যান কাজী গ্রুপের লোকজন। এ ঘটনায় তখন খাঁ গ্রুপের পক্ষ থেকে একটি মামলাও করা হয়েছে। মামলায় কাজী গ্রুপের ৩৫ জনের নাম ও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, পূব বিরোধের জের ধরে শুক্রবার রাতে খাঁ ও কাজী গ্রুপের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোহায়েন রয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক জানান, অভিযুক্ত সবাই পালাতক রয়েছে। তাই এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিরাপত্তার স্বার্থে পুরও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

সংঘর্ষ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *