স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ১৩তম আসরে শুভ সূচনা করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল টাইগাররা।
শনিবার ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজদের স্পিন আর শরিফুল-তাসকিন-মুস্তাফিজদের গতির মুখে পড়ে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানিস্তান।
টার্গেট তাড়া করতে নেমে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩০০ বলে মাত্র ১৫৭ রান। সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানেই দুই ওপোনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসের উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১২৯ বলে ৯৭ রানের জুটি গড়েন। এই জুটিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তারা।
জয়ের জন্য শেষ দিকে প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। খেলার এমন অবস্থায় উইকেট হারান মিরাজ।
ওয়ান ডাউনে খেলতে নেমে তিনবার লাইফ পেয়ে ৭৩ বল মোকাবেলায় ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে ফেরেন মিরাজ।
মিরাজ আউট হওয়ার পর ১৯ বলে ১৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। তিনি নাজমুল হোসেন শান্তর সাথে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply