আবারও লকডাউনের মেয়াদ বাড়লো

৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): আবারও বাড়লো লকডাউনের মেয়াদ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সরকার আরও ১০ দিন লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষেধ আরোপের সময়সীমা ৬ জুন ২০২১ তারিখ মধ্যরাত থেকে ১৬ মে ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

লকডাউন/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *