আমাদের উদ্দেশ্য মহৎ, সফল হবোই

১২ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে তার সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি অবশ্যই সফল হবে। কারণ তাদের উদ্দেশ্য মহৎ।

মঙ্গলবার রাশিয়ার ভোসতোচনিতে একটি পুরস্কার বিরতণী অনুষ্ঠানে যোগ দেন পুতিন। সেখানেই তিনি জানান, রাশিয়ার মানুষদের বাঁচাতে ও নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে সামরিক অভিযান চালানো ছাড়া তাদের হাতে অন্য কোনও উপায় ছিল না।

এ ব্যাপারে পুতিন বলেন, রাশিয়ার অন্য কোনও উপায় ছিল না। রাশিয়ানদের বাঁচাতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো জরুরী হয়ে পড়ে।

ইউক্রেনে তার সেনারা সফল হবেই এমন দাবি করে পুতিন বলেন, এটা হবেই। এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমাদের লক্ষ্য একদম পরিস্কার। আমাদের উদ্দেশ্যগুলো মহৎ।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো দোনবাসে থাকা সাধারণ মানুষকে সহায়তা করা।

ভ্লাদিমির পুতিন/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *