আমিশা প্যাটেলের নামে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক: জালিয়াতি ও চেক প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের রাঁচির সিভিল কোর্ট আমিশা ও তার ব্যবসায়ীক পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। খবর: হিন্দুস্তান টাইমস।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা করেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তার অভিযোগ, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামের একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেন। অজয়ের দাবি, তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে আড়াই কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শ্যুটিং শুরু হলেও এখনও তা শেষ হয়নি।

অজয় কুমার সিং আরও অভিযোগ করেন, আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন, ছবিটি শেষ হওয়ার পরে সুদের সাথে তিনি আসল ফেরত পাবেন।

২০১৮ সালের অক্টোবরে আমিশা অজয়কে আড়াই কোটি ও ৫০ লাখ রুপির ২টি চেক দিয়েছিলেন, যা বাউন্স করে। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা করা হয়। জানা গেছে, এই মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত হননি।

জালিয়াতি ও চেক বাউন্সের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ এপ্রিল। ওই দিন আমিশা ও ক্রুনাল রাঁচি সিভিল আদালতে উপস্থিত থাকেন কি না, সেটাই দেখার।

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমিশা প্যাটেলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আমিশা প্যাটেল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *