আরও ৩৮ জনের মৃত্যু

৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩৮ জন। গতকাল মৃত্যু হয়েছিল ৪৩ জনের। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ৮৩৯ জন।

রবিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ হাজার ১০ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এদের মধ্যে একজন বাসায় মারা গেছেন, বাকিরা হাসপাতালে মারা যান।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *