নিউজ ডেস্ক: চেক জালিয়াতির মামলায় ই-ক্যাবের ওমেন এন্টারপ্রেনার্স ফোরামের ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে মাহফুজাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, চেক জালিয়াতির মামলায় মাহফুজার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এই পরোয়ানার ভিত্তিতে মোহাম্মাদপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আদালতে নালিশি মামলা বিচারাধীন।
ই-ক্যাব/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply