১৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক কারাখানাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর: বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, ১৬টি শত্রু লক্ষ্যবস্তু উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। যার মধ্যে রয়েছে সরঞ্জাম, গুদাম এবং অস্ত্র ঘাঁটি।
রাজধানী ছাড়াও ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মিকোলাইভে একটি সামরিক সরঞ্জাম মেরামতের দোকানেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত বুধবার কৃষ্ণসাগরে রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ মস্কভায় হামলা চালায় ইউক্রেন। এর পরই কিয়েভে হামলা জোরদারের হুমকি দেয় রাশিয়া।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে আড়াই হাজার থেকে তিন হাজারের মতো ইউক্রেনীয় সেনাসদস্য নিহত ও ১০ হাজারের মতো আহত হয়েছেন।
তিনি দাবি করেন, এ সময় ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যদিও মস্কো গত মাসে বলেছিল যে এক হাজার ৩৫১ রুশ সেনা নিহত ও তিন হাজার ৮২৫ জন আহত হয়েছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply