ইসিতে কবে কোন দলের আমন্ত্রণ

১৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): আগামীকাল থেকে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ইভিএম’র কারিগরি ও পরিচালনা বিষয়ক প্রদর্শনীর আয়োজন করেছে নির্বাচন কমিশন। তিনদিনের এ আয়োজনে প্রতিদিন ১৩টি করে নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (পরিচালক, জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

১৯ জুনের আমন্ত্রণ জানানো ১৩টি রাজনৈতিক দল: জাতীয় পার্টি, জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাকের পার্টি, মুসলিম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ কংগ্রেস।

২১ জুনের আমন্ত্রণ জানানো ১৩টি রাজনৈতিক দল: বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামিক ফ্রন্ট, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও মুসলিম লীগ (বিএমএল)।

২৮ জুনের আমন্ত্রণ জানানো ১৩টি রাজনৈতিক দল: আওয়ামী লীগ, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল (এমএল), সিপিবি, এলডিপি, গণতন্ত্রী পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা, জাসদ, বাসদ, ন্যাপ, বিপ্লবী ওয়ার্কার্স ও সাংস্কৃতিক মুক্তিজোট।

নির্বাচন কমিশন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *