২৯ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির তৃতীয় সিনেমা ‘শান’। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ ঈদে বাংলাদেশে মুক্তির পাশাপাশি মালয়েশিয়াতেও একযোগে মুক্তি পাচ্ছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কিছু দিনের মধ্যেই ইতালি ও অস্ট্রেলিয়াতে সিনেমাটি মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। দেশের বাইরে সিনেমাটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস।
নায়ক সিয়াম বলেন, গল্প এই সিনেমায় আমাকে যুক্ত করেছে। একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে। এ সিনেমার গল্পটা এমন- দুই বছর পর রিলিজ দিলেও সিনেমার প্লট সেই সময়ের কথা বলবে বলে আমার মনে হয়।
পূজা চেরী বলেন, শান নিয়ে আগে যা প্রত্যাশা ছিল বর্তমানে আরও বেশি প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ এটি এখন ঈদের ছবি। আশা করছি সিনেমাটি দেখতে দর্শক হলে যাবেন।
ছবিটিতে আরও অভিনয় করেছেন- সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।
ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াং, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে সিনেমাটি।
শান/এসকেএম/টিটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply