উগান্ডায় মর্মান্তিক নৌ দুর্ঘটনায়

২৬ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): উগান্ডা-কঙ্গোর মধ্যবর্তী সীমান্ত আলবার্ট হ্রদে নৌকাডুবিতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ৫০ জন যাত্রী নিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাটি। গুরুতর অবস্থায় ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

স্থানীয় উদ্ধারকর্মীদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। খবরে জানা যায়, মৃতরা উগান্ডা এবং কঙ্গোর নাগরিক ছিলেন। নদীতে এখনও তল্লাশি চললেও বাকিরা বেচে নেই বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

আঞ্চলিক পুলিশ মেরিন কর্মকর্তা সামুয়েল ওন্যাঙ্গো প্রাথমিকভাবে নৌকাডুবির এ ঘটনাকে দুর্ঘটনা বলছেন। 

তিনি বলেন, নৌকাটিতে নিরাপত্তা সরঞ্জাম বলতে কিছুই ছিল না। আবহাওয়া খারাপ হওয়ায় দিক হারিয়ে ফেলে যাত্রীবোঝাই নৌকাটি।

মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, হতাহতরা অবৈধভাবে কঙ্গো থেকে উগান্ডায় ফিরছিলেন। দেশটিতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন এড়াতেই অবৈধ পথে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি।

আফ্রিকার সপ্তম বৃহত্তম হ্রদ আলবার্ট-এ নৌকা দুর্ঘটনায় প্রাণহানি সাম্প্রতিক সময়ে বেশ দৃশ্যমান। গত জুনে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে নৌকা ডুবে প্রাণ হারান ১৮ জন।

উগান্ডা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *