উত্তরপ্রদেশে দেয়ালধসে নিহত ১০

১৬ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের পর দেয়ালধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের কারণে এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

খবরে বলা হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়ালধসের পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছে আর কেউ আটকে বা চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য চার লাখ এবং আহতদের চিকিৎসার জন্য দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

উত্তরপ্রদেশের যুগ্ম পুলিশ কমিশনার পীযূষ মোর্দিয়া জানিয়েছেন, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ছিটমহলের বাইরে কুঁড়েঘর তৈরি করে বাস করছিলেন। রাতভর প্রবল বৃষ্টির কারণে আর্মি ছিটমহলের সীমানাপ্রাচীর ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপ থেকে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *