উন্নত জীবনযাত্রার জন্য পরিকল্পিত নগরায়ন আবশ্যক

নিউজ ডেস্ক: উন্নত জীবন যাপনের জন্য পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নিরাপদ ও মানসম্পন্ন আবাসন ব্যবস্থান কোন বিকল্প নেই। এমনটাই বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে আয়োজিত আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আবাসন এক ধরনের হিউম্যান রাইটস (মানবাধিকার)। একই সাথে শপিং মল, স্কুল, হাসপাতাল, মসজিদ ও রাস্তা সবই দরকার। আবাসিক এলাকার কাছাকাছি সব কিছু থাকলে যান বাহনের ব্যবহার কমবে। আমাদের পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, আবাসন খাতসহ সব খাতের সমন্বয়ে আমাদের উন্নয়ন হচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের সুবিধা জনসাধারণ পেতে শুরু করেছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

মন্ত্রী বলেন, ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান)’র মাধ্যমে আবাসন খাতকে সহায়তা করার ব্যবস্থা করতে হবে। ড্যাপ প্রণয়ন করা হয়েছে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য। বাসযোগ্য ও নান্দনিক ঢাকা তৈরীর জন্য ড্যাপ বাস্তবায়ন জরুরী।

অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগির শামসুল আল আমীন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজউকের চেয়ারম্যানসহ আবাসন খাতের নেতারা উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *