উপাচার্যের সংহতি

সিটি করপোরেশন নির্বাচন পিছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে ভোটগ্রহনের তারিখ পিছিয়ে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে অনুষ্ঠিত কমসূচিতে অঙশ নেন উপাচার্য আখতারুজ্জামান। এসময় তিনি আন্দোলনে অহিংস পথ বেছে নেয়ায় শিক্ষার্থীদের স্বাগত জানান।

সরস্বতী পুজার দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নিবর্বাচন হওয়ার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

এর আগে, নির্বাচন পিছানোর নির্দেশনা চেয়ে ৬ জানুয়ারি হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।  ২৪ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেয়। বৃহস্পতিবার রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

এদিকে, নির্বাচন পিছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আমরণ অনশন শুরু করেছেন। ইতোমধ্যেই প্রচণ্ড শীতে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *