নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। পাসের হারে এগিয়ে আছে মেয়েরা।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২টায় ঢাকার সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ফল প্রকাশ করেন।
এইচএসসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply