একই রশিতে ঝুলছিল মা-মেয়ের লাশ

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা-মেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের উদ্ধার করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।

নিহতরা হলেন- মাগুরা জেলার বাহারবাগ গ্রামের জাহিদ হাসানের স্ত্রী ২৭ বছর বয়সী সিনথিয়া আকরাম ও তাদের সাড়ে তিন বছর বয়সের মেয়ে আয়েশা আক্তার।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া দক্ষিণপাড়ার বদরুল হকের বাসায় ভাড়া থেকে স্থানীয় পিএ নিটওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় সুপারভাইজার পদে চাকরি করতেন সিনথিয়া। মঙ্গলবার বেলা ১১টার সময়ও ঘরের দরজা না খোলায় স্থানীয় এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে বৈদ্যুতিক পাখা লাগানোর রডে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার পুলিশ জানিয়েছে, সিনথিয়ার ছোট বোন রোকসানা তাদের জানিয়েছেন, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়েই তার বোন আত্মহত্যা করে থাকতে পারেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) কামাল হোসেন জানান, মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

ভালুকা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *