একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

মহামারি করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এবার একদিনে প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ১১ জন।

সোমবার এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাক্তার নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। আরও ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

এদিকে দেশে করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষার হারও বেড়েছে। ফলে বেড়েছে নতুন করোনা রোগীর সংখ্যাও। আর শনাক্তের বেশিরভাগই ঢাকা ও এর আশপাশের এলাকার।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় একদিনে দেশে রেকর্ড ১ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী বলে জানান তিনি।

এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ২ হাজার ৯০২ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *