এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া মহাসড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ষোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত ছয়জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত অবশিষ্টদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা কবলিত বাস-ট্রাককে রেকার দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ