এবার করোনায় আক্রান্ত মিথিলা

৮ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও মেয়ে আইরা তেহরীম খানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

শুক্রবার তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই তারকা।

মিথিলার পরিবারের তিন সদস্যই এখন করোনা ভাইরাসে আক্রান্ত। তবে এরমধ্যে স্বামী ও সন্তানের জ্বর কমে এসেছে বলে জানান তিনি।

এর আগে পয়লা জানুয়ারিতে করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও পজিটিভ আসে।

মিথিলা বলেন, কদিন ধরেই আমরা সাবধানে ছিলাম। কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। তাই ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন কিন্তু নেগেটিভ এসেছিল। বৃহস্পতিবার আবারও নমুনা পরীক্ষা করালে শুক্রবার বিকালে পজিটিভ রিপোর্ট আসে।

করোনা ভাইরাস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *