ওয়াগনার প্রধান প্রিগোশিন এখনও রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন এখনও রাশিয়ায় রয়েছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কা।

বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন আলেকসান্দার লুকাশেঙ্কা।

গত মাসের শেষের দিকে রুশ সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রিগোশিন। এরপর ক্রেমলিনের সাথে হওয়া সমঝোতা অনুযায়ী ওয়াগনারপ্রধানের বেলারুশ যাওয়ার কথা ছিল। একই সমঝোতার অধীনে ওয়াগনারের সেনাদেরও রাশিয়া ছেড়ে বেলারুশে যাওয়ার কথা।

তবে আজ বেলারুশের রাজধানী মিনস্কে বিদেশি বিভিন্ন সাংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, প্রিগোশিন সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশে নেই।

এ পর্যন্ত ওয়াগনারের যোদ্ধারাও বেলারুশে আসেননি উল্লেখ করে বেলারুশের প্রেসিডেন্ট বলেন, এখনও তাদের স্থানান্তর ও অবস্থানের বিষয়টি চূড়ান্ত হয়নি।

লুকাশেঙ্কো আরও বলেন, নির্দিষ্টসংখ্যক (ওয়াগনার গ্রুপের) যোদ্ধাদের এখানে আশ্রয় দেয়ার বিষয়ে আমি মোটেও ভীত বা শঙ্কিত নই। যদি এই গ্রুপটিকে সক্রিয় করার দরকার পড়ে, তবে আমরা শিগগিরই তা করব। ওয়াগনার যোদ্ধাদের অভিজ্ঞতার বিষয়টি খুবই সমাদৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ জুন ওয়াগনারপ্রধান প্রিগোশিন রুশ সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মস্কো অভিমুখে তার বাহিনীর সদস্যদের নিয়ে যাত্রা শুরু করেন। তবে এক দিন না যেতেই বেলারুশের প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হয় এবং ওয়াগনার গ্রুপের বেলারুশে যাওয়ার কথা স্থির হয়।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *