কন্যা সন্তানের মা হচ্ছেন মাহি

বিনোদন ডেস্ক: সম্প্রতি মা হওয়ার খবরে সরগরম ঢালিউড। পরীমণি, বুবলীর পর এবার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন তার ঘর আলো করে আসছে কন্যা।

মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে এই নায়িকা ব্যস্ত ছিলেন ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে বসেই মেয়ে হওয়ার খবরটি ভিডিওতে জানান তিনি।

তিনি বলেন, আমি জানি আমার মেয়ে হবে। নাম ঠিক করেছি ফারিশতা।

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। বর্তমানে মাহি মাতৃত্বকালীন অবসরে আছেন। সিনেমার শ্যুটিং থেকে দূরে রয়েছেন।

চলমান সময় প্রসঙ্গে মাহি বলেন, আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শ্যুটিং করা সম্ভব নয়। তাই নতুন শ্যুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান রাকিবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় ব্যবসায়ী।

মাহিয়া মাহি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *