২১ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। তবে শরীরে করোনার কোনও উপসর্গ নেই। সুস্থই আছেন তিনি। শুধু স্বাদ আর গন্ধটা একেবারেই পাচ্ছে না। আপাতত আইসোলেশনে রয়েছেন অভিনেতা।
রোববার (২০ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এ খবর জানান।
পোস্টে এ অভিনেতা জানান, সমস্ত সতর্কতা অবলম্বন করেই শুটিং হচ্ছিল। তিনি ও তার দল প্রত্যেকেই সব নিয়মকানুন মেনেই কাজ করছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না। কোনও এক ফাঁকতালে শরীরে ছড়াল সংক্রমণ।
তিনি আরও জানান, শীঘ্রই বাড়ির অন্য সদস্যদেরও করোনা টেস্ট করা হবে। তার প্রার্থনা, তার থেকে যেন কেউ সংক্রমিত না হয়ে থাকেন।
একইসাথে যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তাদের করোনা পরীক্ষার আবেদন জানিয়েছেন এ আবির।
বিনোদন/এসকেএম
















Leave a Reply