০৫ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন ওষুধ প্রস্তুতকারী ফাইজারের করোনা টিকা নেয়ার দুই দিন পর সোনিয়া আচেভেদো নামের এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। পর্তুগিজ ওই স্বাস্থ্যকর্মীর বয়স হয়েছিল ৪৫ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে টিকা নেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটলো।
দুই সন্তানের মা সোনিয়া পোর্তো শহরের পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন। টিকা নেয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা তিনি জানাননি।
সোনিয়ার বাবা অ্যাবিলিও অ্যাকেভেডো স্থানীয় গণমাধ্যমকে জানান, তার মেয়ে একেবারে ঠিক ছিল। তার কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না।
অ্যাবিলিও আরও বলেন, সে করোনার টিকা নিয়েছিল। তার কোনো ধরনের উপসর্গ ছিল না। আমি জানি না কী হয়েছে আসলে। আমি শুধু জানতে চাই কী কারণে আমার মেয়ে মারা গেছে।
পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিও সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৩০ ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন তিনি। ১ জানুয়ারি আকস্মিক মৃত্যু ঘটে তার।
সোনিয়ার মৃত্যুর বিষয়টি পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
পর্তুগাল/এসকেএম/আরএম
















Leave a Reply