০৫ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): লা লিগায় খুব একটা ভালো অবস্থানে ছিলোন না বার্সেলোনা। তবে প্রতিপক্ষের মাঠে টানা দুই জয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিলেন কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু করোনার কারণে বন্ধ হলো অনুশীলন।
বার্সেলোনার কোচিং স্টাফের দুইজনের দুজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাই মঙ্গলবারের অনুশীলন স্থগিত করা হয়েছে। বিলবাওর বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে বার্সেলোনার সব খেলোয়াড় ও কোচিং স্টাফের পুনরায় করোনা পরীক্ষা করা হবে। রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে বার্সা।
বিলবাওয়ের বিপক্ষে বার্সার ম্যাচটি বুধবার। এর আগে বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার পিসিআর টেস্টে মূল দলের দুজন স্টাফের নমুনা কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ ব্যাপারে ক্রীড়া ও স্বাস্থ্য-সম্পর্কিত যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে লা লিগার নিয়ম মেনে পুরো দলের পিসিআর পরীক্ষা করা হবে। এর ফলে মঙ্গলবার সকাল ১০টার থেকে অনুশীলন স্থগিত করা হয়েছে।
ফুটবল/এসকেএম















Leave a Reply