করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

২৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনো পরীক্ষা করানো হয়। রোববার তার করোনা পরীক্ষায় পজিটিভ আসে।

মঙ্গলবার আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল মোমেন জানান, চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন। এখন পর্যন্ত শারীরিক অবস্থা ভালো রয়েছে তার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবদুল মুহিতের দুই দফা টিকা নেয়া আছে। তার জন্য সবার কাছে দোয়া চাই। গত কুরবানির ঈদে পশু কাটাকাটির সময়ের কোনও এক ফাঁকে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পজিটিভ আসে। তার আগে আবদুল মুহিতের বাসার দুই গৃহকর্মীর করোনা পজিটিভ হয়।

আবুল মাল আবদুল মুহিত/এসকেএম