৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৭ জন। দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৬৫৪ জন মারা গেছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ২০৪ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬৪৫ জন। শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৮১৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।
করোনা/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply