কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে গুলি, নিহত ২

১০ জুন ২০২২ (নিউজ ডেস্ক): কলকাতার পার্ক সার্কাস এলাকায় বাংলাদেশ উপ-হাইকমিশন দপ্তরের কাছে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন দপ্তরের ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক সশস্ত্র কনস্টেবল হঠাৎ করে তার এসএলআর থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। এই গুলিবর্ষণের সময় ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এক নারী। পুলিশ কনস্টেবলের এলোপাতাড়ি গুলির সময় তার শরীরে গুলি লাগলে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মোটরবাইকচালকও আহত হন।

ওই নারী রাস্তায় লুটিয়ে পড়ার পর গুলিবর্ষণ করা পুলিশ কনস্টেবল চোডুপা লেপচা নিজের হাতে থাকা এসএলআর দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন প্রকাশ্য রাস্তায়।

নিহত লেপচা বাংলাদেশ উপহাইকমিশনের পুলিশ আউটপোস্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছুটি কাটিয়ে আজই তিনি কাজে যোগ দেন। কিন্তু বেলা দুইটার দিকে হঠাৎ তার এসএলআর দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ৫ মিনিটের মধ্যে তিনি ১০ থেকে ১৫টি গুলি ছোড়েন। বছরখানেক আগে লেপচা কলকাতা পুলিশে চাকরি পেয়েছিলেন।

লেপচার সহকর্মীরা পুলিশকে বলেছেন, লেপচা মানসিক অবসাদে ভুগছিলেন।

গোলাগুলি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *