আন্তর্জাতিক ডেস্ক: হরদীপ সিং নিজ্জরের পর কানাডায় খালিস্তান আন্দোলনের আরেক নেতা খুন হয়েছেন। নিহত সুখদুল সিং নামের ওই ব্যক্তি সুখা দুনেক নামেও পরিচিত। তিনি কানাডায় খালিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিলেন।
বুধবার রাতে কানাডার উইনিপেগে দুই দল সন্ত্রাসীর মধ্যে সহিুংসতা চলাকালে গুলিতে তিনি নিহত হন। খবর: এনডিটিভি।
ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএর বুধবার প্রকাশিত তালিকায় দুনেককে ‘এ ক্যাটাগরির’ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি পাঞ্জাবের মোগা থেকে ২০১৭ সালে কানাডায় পালিয়ে যান। ভারতের দাবি তিনি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে কানাডায় গেছেন। তিনি ভারতের তালিকাভুক্ত সন্ত্রাসী আর্শদীপ দালার ঘনিষ্ট সহযোগী বলে দাবি করা হয়েছে।
দুনেক খুন হওয়ার পর ভারতের সাথে কানাডার কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে গুরুদুয়ারার বাইরে খুন হন ভারতে নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) প্রধান হরদীপ সিং নিজ্জর। ১৯৯৭ সালে ভারত থেকে কানাডায় পাড়ি জমান তিনি। পান কানাডার নাগরিকত্ব। নিজ্জরের খুনের পর ভারত সরকারের এজেন্ট জড়িত বলে অভিযোগ করে আসছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ট্রুডোর অভিযোগ অস্বীকার করেছে ভারত। বিষয়টি নিয়ে কানাডার সাথে ভারতে কূটনৈতিক সম্পর্কেরও ব্যাপক অবনতি হয়। দুই দেশে কূটনৈতিক বহিষ্কারের ঘটনাও ঘটে।
কানাডা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply