০৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গাইবন্ধার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। ঝড়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ভবন ধসে গেছে।
রোববার বিকাল তিনটার দিকে জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে ঘরবাড়ি-গাছপালা ভেঙে পড়ে। নিহতরা ভেঙে পরা ঘর ও গাছে চাপা মরে মারা যান।
নিহতরা হলেন: পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তাফুর গ্রামের গাফফার, ডাকিরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিছমত হলদিয়া গ্রামের ছোলায়মান মিয়ার স্ত্রী ময়না বেগম এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গাফলামাড়ি গ্রামের বিটুল মিয়ার স্ত্রী শিমুলী বেগম।
ঝড়ে বিভিন্ন সড়কে ভেঙে পড়া গাছ অপসারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবী নেওয়াজ জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের ভবন ধসে গেছে।
কালবৈশাখী ঝড়/এসকেএম/আরএম















