১৩ মে ২০২২ (নিউজ ডেস্ক): কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
আরফানুল হক কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরফানুল হকের মনোনয়ন পাওয়ার খবরে কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল হয়েছে।
গত ১৩ এপ্রিল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে মেয়র পদে দলীয় একক প্রার্থী হিসেবে আরফানুল হকের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয় বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, আজ বিকেল পাঁচটায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ১৪ জনের মধ্য থেকে আরফানুল হককে মনোনীত করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি প্রথম ও ২০১৭ সালের ৩০ মার্চ দ্বিতীয় দফা নির্বাচন হয়। দুটি নির্বাচনেই আওয়ামী লীগ সমর্থিত ও মনোনীত প্রার্থী মেয়র পদে পরাজিত হন। আগামী ১৫ জুন এই সিটি করপোরেশনে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুসিক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply