৩ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে তিমি ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত। এটির দৈর্ঘ্য ৩৫ ফুট ও প্রস্থ হবে ৬ ফুট।
শনিবার সকালে জোয়ারে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরোপয়েন্ট থেকে দুই কিলোমিটার পূবে সমুদ্রের বেলাভূমিতে এটি ভেসে আসে।
কুয়াকাটা সৈকতের পরিবেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লু-গার্ডের’ সদস্য কে এম বাচ্চু বলেন, তারা খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন, এটি ‘বেলিন’ প্রজাতির তিমি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ২০-২৫ দিন আগে তিমিটি মারা গেছে। লেজের দিকের অংশ, পেটসহ শরীরের বিভিন্ন অংশ পচে গেছে। দুর্গন্ধ ছড়ানোর কারণে এর পাশে থাকা যাচ্ছিল না। এটির দৈর্ঘ্য ৩৫ ফুট ও প্রস্থ হবে ৬ ফুট। এর আগে একই প্রজাতির একটি তিমি ২০১৭ সালে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল। সেটির দৈর্ঘ্য ছিল ৪৫ ফুট।
কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সৈকত থেকে মৃত তিমিটিকে অপসারণ করার ব্যবস্থা নেয়া হয়েছে।
তিমি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply