ক্রাইস্টচার্চে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১১ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১২৬ রানে অলআউট হয়। ফলোঅনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এতেই ইনিংসসহ ১১৭ রানের জয় পায় নিউজিল্যান্ড। আর সেই সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে শুরুটা বেশ ভালোই করেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং মোহাম্মদ নাঈম। উদ্বোধনী জুটি থেকে ২৭ রান আসে। দুই ব্যাটসম্যানই ধীরে সুস্থে দেখে শুনেই ব্যাট চালাচ্ছিলেন। তাই তো উদ্বোধনী জুটি টিকেছিল ১৩ দশমিক ৫ ওভার।

এরপর ৪৮ বলে ৩ চারে ২১ রান করে কাইল জেমিসনের বলে টম ব্লান্ডের গ্লাভসে বল তুলে দিয়ে ফেরেন সাদমান। তিনে ব্যাট করতে আসেন নাজমুল হোসেন শান্ত। অভিষিক্ত নাঈমকে সাথে নিয়ে প্রথম সেশনের বাকি সময়টা কাটিয়ে দেয়ার দ্বারপ্রান্তে গিয়েও পারলেন না শান্ত। মধ্যাহ্ন বিরতির মাত্র দুই ওভার বাকি থাকতেই ওয়াগনারের বলে বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৯ রান করেন শান্ত।

শান্ত ফিরলে উইকেটে আসেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে নাঈম এবং মুমিনুল গড়েন ৩৪ রানের জুটি। এরপর দলীয় ১০৫ রানে নাঈম ৯৮ বলে ২৪ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর বেশি সময় টেকেননি মুমিনুলও। স্কোরবোর্ডে ১২৩ রান উঠতেই ফেরেন তিনিও। আউট হওয়ার আগে ৬৩ বলে ৩৭ রান করেন টাইগার অধিনায়ক।

দুই ওভার পরে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসির আলী রাব্বি ফেরেন মাত্র ২ রান করে। এরপর ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে নিয়ে ১০৬ রানের দুর্দান্ত এক জুটি গড়েন লিটন দাস। তবে খামখেয়ালি এক শটে আউট হয়ে সোহান ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। উইকেটের অন্যদিকে রানের চাকা সচল রাখেন লিটন। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও। তবে সেঞ্চুরি করার পরেই জেমিসনের বলে এলবি হয়ে ফিরলে বাংলাদেশের ইনিংস পরাজয় ঘনিয়ে আসে। শেষ পর্যন্ত ইনিংসসহ ১১৭ রানে পরাজিত হয় বাংলাদেশ।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *